ফারুক সাহেব অফিসে কাজ করেন। তিনি কোনো অফিসেই বেশিদিন টিকে থাকতে পারেন না। সহকর্মীর সাথে উনার সম্পর্ক খুব একটা ভালো থাকে না। বর্তমানে ফারুক সাহেব বেকার। অফিসে যে কাজগুলো করা যাবে না সেগুলো করেছেন বলেই ফারুক সাহেবের আজ এই দশা। আমরা অনেকেই উনার মতো ভুল করি। তাই আসুন, ডেইলি লাইভের আজকের পোস্টে জেনে নিই— অফিসে যে কাজগুলো করবেন না বা করা যাবে না; সে সম্পর্কে বিস্তারিত।
অফিসে যে কাজগুলো করবেন না
কথা বেশি বলা
অফিসে বাচালতা করবেন না। অতিরিক্ত কথা বললে আপনার দাম কমে যাবে সবখানেই। যতটুকু দরকার ততটুকু করবেন বার্তালাপ। কথা কম বলবেন, দেখবেন সমস্যা বা ঝামেলাও কমে গিয়েছে। বাইরের কোনো কলে মেজাজ খারাপ হতেই পারে। সেটি দেখাবেন না। চিৎকার কখনোই করবেন না ঘটনা যাই ঘটুক।
⏩ আরও পড়ুন: কর্পোরেট চাকরিতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ!
পরচর্চা বা পরনিন্দা করা
পরচর্চা করবেন না। কর্মক্ষেত্রে আপনার সিনিয়র কিংবা জুনিয়র, কাউকে নিয়েই সমালোচনা করবেন না। গসিপিং করা মানে নিচু মানসিকতার পরিচয় দেওয়া। এটা করতে গেলে সময়েরও যথেষ্ট অপচয় হয়। তাই সব ধরনের পরচর্চা কিংবা পরনিন্দা থেকে বিরত থাকুন।
কাজ না করে ফোন নিয়ে মেতে থাকা
এটি খুবই খারাপ একটি অভ্যাস। কোনো ভাবে আপনার বসের চোখে পড়ে গেলে চাকরিও চলে যেতে পারে। অফিসে যে কাজগুলো করবেন না সেগুলোর মধ্যে এটি অন্যতম। বিরতি বা অফিসিয়াল কাজ ছাড়া ফোন হাতে নিয়ে সময় নষ্ট করা খুবই খারাপ একটি অভ্যাস। এটি আপনার ইম্প্রেশন খারাপ করবে। তাই এই কাজ থেকে বিরত থাকবেন।
বাড়ির আলোচনা অফিস পর্যন্ত নিয়ে আসা
ঘরে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে কখনো অফিসে আলোচনা করবেন না। ব্যক্তিগত জীবনের গল্প কখনোই টেনে না আনার চেষ্টা করবেন; সহকর্মীদের সাথে গল্পে কিংবা আড্ডায়। আরেকটা বিষয়, ভুলেও নিজের যৌন জীবনের বিষয় নিয়ে মুখ খুলবেন না অফিসে।
একটু বেশিই রসিকতা করে ফেলা
ধরুন মানুষটা আপনি খুবই রসিক। যদি এমনটা হয়, তাহলে রসিকতা করবেন অবশ্যই মেপে মেপে। আপনার কথায় কথায় হাসিঠাট্টা সবাই সহজে হজম নাও করতে পারে। তাই স্থান, কাল এবং পাত্র বুঝে মশকারা করবেন। নইলে অনেক সহকর্মী আপনার মজাকে সিরিয়াসলি নিয়ে নিতে পারে এবং আপনি পড়ে যেতে পারেন শুধুশুধু বেকার ঝামেলায়।
নিজের বাজে অভ্যাসের আলোচনা
মানুষ ফেরেশতা না। ভুল-ত্রুটি থাকবেই। এগুলো নিয়ে অতি উৎসাহে আলোচনা করবেন না। মনে রাখবেন এগুলো আপনার দুর্বলতা। দুর্বলতা প্রকাশ করা আর নিজের পায়ে নিজে কুড়াল মারা একই কথা। আজকে যাকে নিজের উইকনেস সম্পর্কে বললেন, তার সাথে সম্পর্ক খারাপ হলে সে আগে আপনার ওখানেই আঘাত করবে।
⏩ আরও পড়ুন: অপছন্দের সহকর্মীর সঙ্গে কাজ করার উপায়!
কাজের অসন্তুষ্টি নিয়ে আলোচনা
আপনার বর্তমান চাকরি ভালো নাই লাগতে পারে। সেটি নিয়ে অফিসে কথা বলবেন না। ওসব গল্প বাঁচিয়ে রাখুন বন্ধু মহলের জন্য। অফিসে এসব নিয়ে আলোচনা করবেন না। করলে, এতে বরং আপনার চাকরি জীবনের জন্যই ক্ষতি হবে।
**********
তো প্রিয় পাঠক, এই ছিল— অফিসে যে কাজগুলো করবেন না বা করা যাবে না; সে সম্পর্কে বিস্তারিত। আশা করছি, আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আপনার যেকোনো ধরনের প্রশ্ন কিংবা মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। ডেইলি লাইভ এর সাথে থাকুন সবসময়। আপনার দিনটি শুভ হোক।




ইনফরমেটিভ ছিল। কিন্তু আমি বেকার।
Informative article.